বুধবার, ২৯ এপ্রিল, ২০১৫

Adultery - My review in Goodreads

AdulteryAdultery by Paulo Coelho
My rating: 1 of 5 stars

This is a serious waste of time. The protagonist lacks depth, compassion, intelligence, self respect and is a total mess. The narration is boring, aloof, mindless and adds nothing to your life. The pseudo-philosophizing here and there is out of context and can only suffice as poor anecdotal reference. This to a great extent is imposing a male fantasy upon a woman and passing it on as a female fantasy. Like, giving a blowjob, getting spewed on with sperm over your face after painful anal sex, being treated like a slave in bed and finding all these acts as "liberating" sexual experience etc. are like applauding misogyny every time you read it. Plus the moral policing and pro-religious philosophy and the introduction of the Shaman character to impose "morality" and to "enlighten" the adulterous woman was so pathetic! The evolutionary logic depicted by the shaman was nothing short of justifying men's adulterous behavior while simultaneously mis-contextualizing a woman's sexual conducts as "immoral" and "wrong." Not to mention, all characters are so poorly painted that they lack your basic sympathy. An utter disgrace and shame from Coelho, whose Al-Chemist moved so many people(including me) in so many different ways. 


View all my reviews

শুক্রবার, ২০ মার্চ, ২০১৫

অভিজিৎ রায় স্মারক ১ - "বিজ্ঞান চাই, বিজ্ঞানবাদিতা চাইনা" পাঠ প্রতিক্রিয়া

“ব্যধিই সংক্রামক, সাস্থ্য নহে।” কথাটা আবারো মনে পড়লো ফরহাদ মজহারের নতুন একটা লেখায় চোখ আটকে যাওয়ায়। ফরহাদ মজহার তথা বরবাদ মগবাজারের মতো নীচ, সুবিধাবাদী,জামাত তোষণকারী, হেফাজতের ভাবগুরু, পতিত, সর্বার্থে ভণ্ড, হাওয়া বুঝে পাল তোলা কলমজীবীর লেখা নিয়ে সময় নষ্ট করার মানে হয়না। কিন্তু অভিদা’র মৃত্যুর পর এই লোকটির বুদ্ধিবৃত্তিক দ্বিচারিতা আর ভণ্ডামির একটি নমুনা দেখে আক্ষরিক অর্থেই বাক্‌রহিত হয়ে গেছি। 

বিজ্ঞানমনস্কতার বিরুদ্ধে এইভাবে খড়্গহস্ত হওয়া থেকে স্পষ্ট বোঝা যায়, অভিজিৎরায় আর তার সমমনা মুক্তমনাদের কী ভীষণ বেশি প্রয়োজন এই দেশে। লেখাটির প্রতিটি পরিচ্ছদ স্ববিরোধিতায় পরিপূর্ণ, মাঝে মাঝে মনে হয়, হি ওয়াজ অন সাম সর্ট অফ ড্রাগস যখন এটা লিখছিলেন। “বিজ্ঞানমনস্কতা” র বিপরীতে “বিজ্ঞানবাদিতা” শব্দগুচ্ছ অন্তর্ভুক্তির মাধ্যমে এটিকে মার্ক্সবাদ বা অন্য কোনো বাদ বা ইজম এর সাথে তুলনা করতে গিয়ে ল্যাজেগোবরে করেছেন, “সূর্য না, বরং পৃথিবীটাই সূর্যের চারদিকে ঘোরে-বিজ্ঞানের এই সত্য আধুনিক মানুষের দাপট, আধিপত্য ও সাফল্যের কারণে সিধা সরল সাধারণ মানুষ মেনে নেয়” এই জাতীয় মিথ্যা সগৌরবে প্রচার করেছেন এবং তার মাধ্যমে “সিধা সরল সাধারণ মানুষ”রা পুরাণের সূর্যদেবের মাহাত্ম্য না বুঝতে পেরে কী ভীষণ দার্শনিকতা মিস্‌ করছেন জীবনের সত্যে আর বিজ্ঞানের সত্যে একটা বিশাল ফারাক তৈরী হওয়ায়-সে দুঃখে তিনি কাতর। 

আরেকটু এগিয়ে গিয়ে আরও ভয়ঙ্কর কথা বলেছেনঃ “কতো সহজে আমাদের কৈশোর বিজ্ঞানের হাতে নিহত হয়েছে। কতো কিশোর কিশোরী বিজ্ঞানের নামে শহিদ হচ্ছে প্রতিদিন কে তার খবর রাখে? তারপর সমাজে যখন এই হতাহতের ঘটনা ভিন্ন এক ব্যাধি হিসাবে ধরা পড়ে ততোদিনে দেরি হয়ে যায়।” চারপাশে তো ধর্মান্ধতার নামেই এখন পর্যন্ত সবগুলো খুন হতে দেখলাম। কোথায় সেসব অগুনতি কিশোরদল যারা বিজ্ঞানের পদতলে নিহত হল, আহ্‌ চুক্‌চুক্‌! লেখাটা পড়লে মনে হয় ক্লাস টেনের কোনো স্ট্রিট-স্মার্ট জামাতি স্কুলবালক “বিজ্ঞান আশীর্বাদ নাকি অভিশাপ” এই রচনা লিখতে গিয়ে খেই হারিয়ে ফেলে হাবুডুবু খাচ্ছে, কোন্‌টা লিখলে ভালো নম্বর পাবে সেই দুশ্চিন্তায় একেক বার একেক কথা বিড়বিড় করছে। 

বিজ্ঞানের সমস্ত অর্জনকে স্বীকার করতে বাধ্য হলেও ইনিয়ে বিনিয়ে বারবার বলতে চেয়েছেনঃ“বিজ্ঞানের এই সন্ত্রাস ভয়ানক। বিজ্ঞানের সম্ভাবনা বা অর্জন এখানে তর্কের বিষয় নয়।” ইসলামিক মৌলবাদীরা থাবা বিস্তার করেছে দেশের আনাচে কানাচে। মুক্তবুদ্ধির মানুষেরা স্বভাবতঃই কোণঠাসা। যুক্তি,বুদ্ধি, চিন্তার মুক্তি যেখানে অত্যাবশ্যকীয় সেখানে বরবাদ মশাই “সন্ত্রাস” খুঁজে পেয়েছেনশুধুমাত্র বিজ্ঞানে। কি চমৎকার!! নানা অং বং চং আউড়ে শেষাবধি যেখানে স্থিত হয়েছেন এই সং সেটা হলোঃ“বুদ্ধি চাই, কিন্তু বুদ্ধিসর্বস্বতা নয়, কারণ অতি বুদ্ধি আমাদের বুদ্ধিমান নয়, আহাম্মকে পরিণত করে।অতি বুদ্ধির গলায় দড়ি কথাটা বোধ হয় এ কারণেই আমরা বলি।” হায়, অতিবুদ্ধি যে তার নিজেকেই সবচাইতে বড় আহাম্মকে পরিণত করেছে এ কথাটা কেউ তাকে বলার অবকাশ পাননি বোধহয়। 

মাত্র ক’দিন আগেই এক অর্বাচীনের স্ট্যাটাসে “বিবর্তনবাদ মানে আমরা সবাই বাঁদর ছিলাম, বাঁদর কেন এখনো আছে” এই জাতীয় কিছু গর্দভ বাক্য দেখে অনেকে তাকে রগড়েছেন, খুব সংগতভাবেই। বরবাদের মতো নয়া কৃষি আন্দোলনের প্রবক্তা, আমাদের দেশের চাষীদের নিয়ে প্রাণপাত করা, আমাদের “সরল সিধা মানুষ”দের দাবার গুটি বানিয়ে চরম অবৈজ্ঞানিক এবং মধ্যযুগে পা বাড়ানো জ্ঞানপাপী দানবকে কে রগড়াবে? অভিজিৎ রায়দের এতোদিনের লেখালেখি, অর্জন এবং যার জন্য অভিদা কাজ করে গেছে, সেই বিজ্ঞানমনস্কতার প্রচারের আর প্রসারের মানুষগুলোর সরাসরি এগিয়ে এসে এই লোককে তত্ত্বগতভাবে একটু “শহীদ” করা দরকার। আশা করি বিজ্ঞানের পদতলে এভাবে “শহীদ” হতে ফরহাদের মতো অন্য মুক্তচিন্তার সভ্য মানুষদের আপত্তি হবেনা। ‪

#‎IamAvijit‬ ‪#‎WordsCannotBeKilled‬  

মূল লেখার লিঙ্ক

বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৫

সোমবার, ১৯ জানুয়ারি, ২০১৫

অলকমেঘ

অবসাদ,অবসাদ---- ছুঁয়েছে আমায়
হতশ্বাস, ভেঙে পড়া ন্যুব্জের মতো।।
ভিতরে -------গহীনে ----------
কেউ বলবার আগেই
বিবমিষা বলে ওঠে - ফিরে যাও
ফিরে যাও অলখে- 
যাও ফিরে প্রভঞ্জন, ফিরে যাও বরষার ভারে নত ডাঁটা
পরিপাটি বুননের কাজ করা জামা, কফির কাপে ওড়া অভিলাষী ধোঁয়া
সব বলে ফিরে যাও - কাছে এসে ফিসফাস ঘুমের ঘোরেই বলে
জেগো না, উঠোনা তুমি  --- ফিরে যাও
ভ্রূণ হও, মায়ের জঠরে যাও ক্লেদ হও, মল হও
লহুতে কাদাতে মাটি-জড় হও - এসোনা তুমি 
ফিরে যাও!
দেবশিশু অবয়বে ফিরে যাও ---
অরিসূদনের লাগি - অরিঘ্নী হয়ে ওঠো - 
মদালসা আশ্বাস যদি দেয়-  ফিরে যেও তবু, এসোনা তুমি 
ত্রিহায়ণী চিৎকার শোনো যদি, মান্দার পাতার ফাঁকে যদি দ্যাখো চাঁদের আভাস
তামস সন্ধ্যায় যদি শহরের কানাগলি ছেড়ে
ডাক দেয় মন্দাক্রান্তা নদীটির পারে - কোনো শব, কোনো জিত- অজিতকুসুম যদি বলে এসো, চলো।  হাত ধরে 
জিতসোমা রমণীর শঙ্কাকুল চোখ ব্রীড়ানতা হরিণীর পোষ যদি মানে
কলম -দোয়াতদানি-টেবিল-কাগজ 
আর্তি না করে যদি আরতিতে টানে - তবুও যেওনা তুমি ।
ডালচিনি ঘষে দুই কব্জিতে কষে বাঁধন লাগিয়ে দিও, ক্যাম্বিসের ব্যাগ
সরিষা ক্ষেতের আলে হলদের সারি - করীষে মাড়িয়ে
চামড়ার চটিজোড়া সযত্ন গলিয়ে নিয়ে হেঁটে যেও তুমি
গন্ত্রীরথ নয়, খেরো মাটি উড়োখুড়ো ফিরুক তোমার সাথে
এসোনা তুমি , জেনে নিয়ো পরিজ্ঞান সাধারণ্যে নয় 
জীমূতবাহনেরই  অপ্সরা মেলে।।
অবসাদ! অবসাদ ছুঁয়েছে আমায়, জিরকন হীরে নয়
ডাহুকিনী ডাকে। বেপথু আমিও যাই মোহমদে ঘোর
অলঙ্ঘ্য বেরঙ এই নিশানার নেশা 
ঘিরে থাক না ফিরুক হোক ঘনঘোর।।
দূরদেশী  সে বালক রাখাল না হোক, অনিকেত ঘর খুঁজে হোক নিরুপাধি  
তবুও এষণা থাক   বোষ্টুমির  গানে - তুমি ফিরে যেও শুধু এসোনা এখানে।।

১৯ আগস্ট,২০০৯ সন্ধ্যা ৭টা ১মিনিট

শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০১৪

Anguish

When you see a photo of yourself, you start wondering is that me? Is that really me? When that particular shot was taken, that pinch of salt smile, that clenched eyebrows and glow in the eyes, that alertness in your face right at the moment of the click, all of it -- was it me? If it was me am I still me? Right now? Each picture gives away a bit of your self. Not always the best part though. I feel a part of me gets captured in the photo and can never come out. It surrounds itself in the oblivion of  a non-existent world, a world in which I can never go back to. A world that encapsulates the tragedy and merriment of a single moment only, sometimes a fraction of a moment. And then, whoosh! It’s gone. Gone forever.

If our pictures could make a collage of our life, what would it be for me, I wonder. Would it be the negativity, utter and shameless violence, the non-committal atrocities, or the soft and sweet melodies, the songs and the memories and the muffled tone of my mom’s lullabies putting me to sleep? Or would it rather be composed with  strong, resourceful, enterprising, never-laid-back kind-of-thick-skin pseudo “manly” demeanour many so called acquaintances of mine want to label me with? I don’t know.

Passing thirty years of my life on the face of this planet, I sometimes feel, my sheer romanticism about dying within 25 was not a very bad idea indeed. By 25 I have had seen everything. Birth, death, love, hatred, relationships, breakdown, gossip, joy, achievement, jealousy, self destruction, success, passion, craving, banality, meaninglessness, irresponsibility, cruelty, absolute submission, power race, politics of sexuality --- wooooh! The list is far from complete, yet I have seen and experienced them as a part of my very happening, urban-privileged and predominantly feminine life.

I was happy in a way, not the way you demonstrate it as a state of being rather in a situation where I hopped on and off from happiness. There were ecstatic moments and I was confident that should I need to choose someday, I would always choose ecstatic happiness for a short period over living a mundane life and being average happy like majority of the human population do. My adolescent fantasy about happiness even pushed me to the state where I could give up my most valuable possession for being ecstatic and to explode with happiness, and in an amazing bit of serendipity, would be content finding that joy and would not worry at all about the sorrow or the agony if there was any at all, to follow.

Thirty years gone, I astonishingly see, I am still in that state, willing to give up everything for a moment of happiness, for a splash of ecstasy, however, reality has set in. Reality, to me is a nasty word, almost as nasty as the ill-smelling hooligans whom I avoid consciously in train or open spaces with blurry racial ignorance, or nasty as a saucepan I would never ever leave on my sink as it would continue to pinch me like a bee-sting until I clean it and put it back to the shelf. But my reality, apart from everyone else’s, has shown me how very average my life is. How meaningless it is.

I was not heading for a sudden epiphany into realizing how my perception of happiness has changed and how I have settled for an average life.

I was  rather pissed.

Knowing that you believe in something and then finding life has something completely opposite in store for you is: pathetic.

I don’t like the life I am leading right now but worse is the fact that I have transitioned into someone who stopped practicing or trying. Maybe the tacit hope I possessed was wrong, but what the heck! Right or wrong has never been the yardstick of being happy. And it never will be. All that matters is someone has lost the enormous potential even without exploring it.
 

I am deeply anguished to be that someone today.